কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৪৩ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ
খাবারের বগিতে যাত্রী

গোধূলী ও তূর্ণা ট্রেনের ক্যাটারিং সার্ভিস স্থগিত

পুরোনো ছবি
পুরোনো ছবি

খাবারের বগিতে বিনা টিকিটে যাত্রী পরিবহন ও যাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে গোধূলী ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ক্যাটারিং সার্ভিসের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব)। স্থগিতাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স প্রগতি ক্যাটার্স। প্রতিষ্ঠানটি ঢাকা রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে ক্যাটার্স সার্ভিস পরিচালনা করে আসছিল।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) চট্টগ্রাম অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দীকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আপনার প্রতিষ্ঠানের নিয়োজিত বেয়ারারা বিনা টিকিটের যাত্রী বহন করে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে, এমন কয়েকটি ভিডিও ফুটেজ সিসিএমের (পূর্ব) হাতে এসেছে। বিনা টিকিটের যাত্রী পরিবহন না করার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার প্রতিষ্ঠান তা পরিপালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনার প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত মোতাবেক সার্ভিস পরিচালনা না করায় এবং বর্ণিত পত্রের নির্দেশনা পালনে ব্যর্থতার কারণে ২৯ আগস্ট (বৃহস্পতিবার) থেকে গোধূলী (৭০৩) এবং তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ট্রেনে আপনার প্রতিষ্ঠানের ক্যাটারিং সার্ভিস পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X