কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কৃষি নীতি সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কৃষি নীতি সভা। ছবি : কালবেলা

চলতি অর্থবছরে (২০২৪-২৫) কৃষি ঋণের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কৃষি নীতিতে ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়।

এতে বলা হয়, চলতি অর্থ বছরে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করবে ৯ হাজার ৩০০ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ৩ হাজার ৩১৫ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আর বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করবে ২৪ হাজার ১২১ কোটি টাকা। এ ছাড়া বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১ হাজার ২৬৪ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য নির্দেশনায়- কৃষি ও পল্লি ঋণের পরিধি ও আওতা বৃদ্ধির লক্ষ্যে নতুন শস্য ও ফসলের হিসেবে চাষের ঋণ নিয়মাচার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহ ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে কৃষি উৎপাদন খাতে বিনিয়োগের জন্য ইসলামী শরীয়াহভিত্তিক বিনিয়োগ পদ্ধতি সংযোজন করা হয়েছে। প্রাণিসম্পদ খাত ১ লাখ টাকা এবং পল্লী ঋণের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ডিপি নোট (১০ টাকা থেকে ৫০ টাকার স্ট্যাম্প সরকারি নির্দেশনা মোতাবেক) লেটার অব হাইপোথিকেশন (স্যাম্প প্রয়োজন নেই) লেটার অব গ্যারান্টি ব্যক্তিগত (স্ট্যাম্প প্রয়াজন নেই) ছাড়া আর কোনো চার্জ ডকুমেন্ট গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের কৃষি ঋণ অর্থায়নের আয় উৎসারী খাতের মধ্যে শীতলপাটি বুনন খাতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামীণ শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মুক্তাচাষে ঋণ বিতরণের নির্দেশনা সংযোজন করা হয়েছে। কৃষিপণ্য পরিবহণ খাতে দলগতভাবে কৃষি ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া ভুট্টা (রবি) ও পেঁয়াজ চাষের জন্য ঋণ বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী উপকৃলীয় এ্যাকোয়া-কালচার খাতে ঋণ বিতরণ এবং কাঁকড়া, কুচিয়া, সিবাস বা ভেটকি বা কোরাল ও অন্যান্য অপ্রচলিত মৎস্য চাষে ঋণ বিতরণ সংক্রান্ত অনুচ্ছেদগুলোকে পরিমার্জন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X