কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে খুশি না করে জনগণের পক্ষে প্রচার করুন : তথ্য উপদেষ্টা

বিটিভি সেন্টার পরিদর্শনে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিটিভি সেন্টার পরিদর্শনে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

বিটিভিকে উদ্দেশ্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারকে খুশি না করে স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় নাহিদ বলেন, বিটিভিকে জনগনের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণবান্ধব হতে হবে বিটিভিকে। বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার। সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির উপমহাপরিচালক সাইদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X