কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নয়, জনগণের পক্ষে প্রচার করুন : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি

বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে।

তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১১

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৩

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৪

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৬

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৭

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৯

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

২০
X