কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের ত্রাণ-পুনর্বাসনে প্রথম ধাপে খরচের হিসাব দিলেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর জন্য অনুদান পেয়েছে ১০০ কোটি টাকারও বেশি। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ে যে খরচ হয়েছে তার হিসাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে এ তথ্য শেয়ার করেন।

তিনি লেখেন, বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। বিতরণও সম্পন্ন হয়েছে অর্ধেকের বেশি। তারই বিস্তারিত খরচের হিসাব এখানে দেওয়া হলো। আর বছর শেষে অডিট তো থাকছেই।

তিনি আরও বলেন, শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে পুনর্বাসনের যাচাই বাছাইয়ের পর্ব। এই কার্যক্রম চলবে কয়েক মাস ধরে। পুনর্বাসনের প্রতিটি ধাপ শেষে এর বিস্তারিত হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আনন্দের বিষয় হলো- আমাদের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ ১ শতাংশ এরও কম, সেবামূলক কাজের ইতিহাসে যা আমাদের জানা মতে এক বিরল ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X