প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
গণভবন পরিদর্শনে ৩ উপদেষ্টা

জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

গণভবনকে ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে। এই জন্য আগামীকালের (৮ সেপ্টেম্বর) মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এসব তথ্য জানান।

এর আগে আজ সকালে জাদুঘর বানানোর কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে আসেন তারা। এ সময় উপদেষ্টারা বলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। এ জন্যই প্রাথমিকভাবে আজ আমরা গণভবনের ভেতরের বিভিন্ন বিষয় দেখতে এসেছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়। জাদুঘরে রূপান্তরের পর সেটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

সেদিন উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠক শেষে সেদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। সে সময় যেমন ছিল, গণভবনকে সেভাবে রেখেই জাদুঘরটি করা হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াসহ আরও অনেক দেশে এমন মেমোরিয়াল আছে। তাদের থেকে জেনে এ জাদুঘর করা হবে, যেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X