কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ

বিজিবি কর্তৃক জব্দকরা ইলিশ। ছবি : কালবেলা
বিজিবি কর্তৃক জব্দকরা ইলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের মাধ্যমে জানতে পারেন, কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে।

সোর্স আরও জানায়, ইলিশের চালানটি রাতেই ভারতে পাচার হবে। এই খবরে ব্যাটালিয়নের খারেরা বিওপির হাবিলদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দুপুর দেড়টায় উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। যেগুলোর বাজারমূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

একইদিন সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এই খবরে বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দকৃত ইলিশের ওজন ২৭৫ কেজি। যেগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X