কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিকদের তালিকা প্রকাশ

সংবাদ সম্মেলনে নিহতদের তালিকা প্রকাশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে নিহতদের তালিকা প্রকাশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২৬ পোশাককর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। তাদের মধ্যে ঢাকার আশুলিয়ায় ৬ জন, গাজীপুরে ৬ জন এবং নারায়ণগঞ্জে ১৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।

রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পোশাক খাতের চলমান পরিস্থিতি ও করণীয় এবং গণঅভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’ শিরোনামে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার।

সংবাদ সম্মেলনে নিহতদের তালিকা উল্লেখ করা হয়, তার মধ্যে আশুলিয়ার নিহত ৬ জন হচ্ছেন, তৌহিদুর রহমান, শাকিনুর রহমান, শুভ শীল, নাজমুল, নাঈম ও সুমন ইসলাম।

গাজীপুরের ৬ জন হচ্ছেন, রহমত, আবদুল আজিজ, আয়াতুল্লাহ, শরিফুল ইসলাম, সোহাগ মিয়া ও আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া নারায়ণগঞ্জের ১৪ জন হচ্ছেন, মো. রাসেল, মিনারুল ইসলাম, ইয়াসমিন চৌধুরী, সোহেল রানা, শাহ আলম, জামান মিয়া, আসিফুর রহমান, সজিব, মিনহাজুল ইসলাম, রাশিদুল ইসলাম, পারভেজ মিয়া, রবিউল, কবির, শামীম শাহদাত ও ফজলুল।

এদিকে সংবাদ সম্মেলনে আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তা গার্মেন্টসের কর্মী সুমন ইসলামের বোন মনিকা বলেন, প্রতিবাদ করার কারণে আর কোনো শ্রমিকের বুকে যেন গুলি না লাগে।

সংবাদ সম্মেলনে গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে অনতিবিলম্বে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ন্যায্য দাবি পূরণ, মজুরি মূল্যায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপ্রধান অঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক এফ এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আশুলিয়া শাখার সভাপ্রধান জিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক হজরত বিল্লালসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী / ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X