কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছবি : সংগৃহীত
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছবি : সংগৃহীত

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। এসব মামলায় এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বহুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডেও নেওয়া হয়। অনেকে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X