কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

৮ দফা দাবিতে নতুন কর্মসূচি সম্মিলিত সংখ্যালঘু জোটের

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। ছবি : কালবেলা

আট দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল থেকে জোটের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিষা মহন্ত নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিসমূহ হলো-রোববার থেকে সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, ৮ বিভাগের বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা; মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনায় পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে বঙ্গভবনে পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান।

মনিষা মহন্ত বলেন, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মন্দির ও ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোনকে ধর্ষণ ও অপহরণ, সীমান্তে হত্যার বিচার এবং ধর্ম অবমাননার দায়ে আইন ও প্রশাসনের সম্মুখে উৎসব মন্ডলকে পিটিয়ে হত্যার চেষ্টা।

তিনি বলেন, চট্টগ্রামে গণেশ প্রতিমার উপর হামলা ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদ এবং সব অন্যায়-অবিচার বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং পূর্বঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের উদ্যোগে ‘তিমিরি বিনাশী অভিযাত্রা’নামে পূর্বঘোষিত এই বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি নির্মল বিশ্বাসের সঞ্চালনায় এতে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রদীপ কান্তি দে, সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক এর প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার, পিজুস দাস, সনাতন অধিকার মঞ্চ এর আহবায়ক অধ্যাপক অশোক তরু, অধ্যাপক চন্দন সরকার, রনি রাজবংশী, তন্ময় মল্লিক, আশিষ বাড়ৈ, অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, সুদিপ্ত প্রমাণিক, সরশীষ চাকমা, নবাংসু চাকমা, অরিন্দন মন্ডল, সজল মন্ডল, সোনামনি কর্মকার, সুমন গোশ্বামী, হৃদয় গাইন, বিপুল বর্মন উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপকংর সিকদার দিপু, সাজন মিস্ত্র, সাজেন বল, সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহন সরকার, ভক্ত সংঘ সোস্যাসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল, বিশ্ব হিন্দু ফেডারেশরেন সহসভাপতি সাংবাদিক শ্যামল নাগ, বাংলাদেশ হিন্দু লীগের সভাপতি দিপীল দাস গুপ্ত, বাংলাদেশ সনাতন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অনুপ কুমার দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিনিধি নির্মল বিশ্বাস সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান। অনুষ্ঠানে অনতিবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্বঘোষিত আট দফা দাবি না মানলে এবং দুর্গাপূজায় নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X