নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্র-জনতার মতবিনিময় সভা

ডেমরায় শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি

ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জানতার আয়োজনে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জানতার আয়োজনে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় ছাত্র-জনতার ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আমতলা শহীদ স্মৃতি মিলনায়তনে ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পক্ষে তাদের পরিবারের সদস্য, আহত, কারাবন্দি ও স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানা এলাকায় আহত এবং শহীদ সব ছাত্রের ঘটনা তুলে ধরে আলোচনা করা হয়েছে।

এদিকে সভায় শহীদ ছাত্রদের বাবা-মা ও আহত ছাত্রদের হৃদয়বিদারক ঘটনা শুনে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর গত ৫ আগস্ট নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলেও কতিপয় সন্ত্রাসী নতুন করে সমাজে অন্যায়-অবিচার প্রতিষ্ঠা করছে। তাই ছাত্র-জনতাসহ সবার ঐক্যবদ্ধতায় এ দেশ থেকে সামাজিক অন্যায়-অবিচার নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। আর গত ৫২ বছর ধরে রাজনৈতিক নেতারা বাংলাদেশে ও এ দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছ তা অবসান করার সময় এখন এসেছে।

ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব শরিফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, অ্যাডভোকেট মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিভিত্তিক সংগঠন বোঝাপড়ার সমন্বয়ক এমএম শোয়াইবসহ ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকার শিক্ষক, শিক্ষার্থী, লেখক,সাংবাদিক, আইনজীবী ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখার জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণ-তরুণীরা।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব শরিফুল ইসলামকে উদ্দেশ করে কাউন্সিলর ইব্রাহিম খলিল বলেন, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X