কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজে আওয়ামী লীগের পলাতক নেতা

আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে এক নৈশভোজে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে। ছবি : সংগৃহীত
আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে এক নৈশভোজে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে দেখা গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে এক নৈশভোজে হাসিমুখে কথা বলতে।

গত ডিসেম্বর মাসে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টি আয়োজিত একটি অভিজাত নৈশভোজে আনোয়ারুজ্জামান অংশ নেন। শেখ হাসিনার সরকার পতনের পর আনোয়ারুজ্জামান বাংলাদেশ ত্যাগ করেন। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে স্টারমারের সমালোচনা করে জানায়, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পলাতক এই আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে যুক্তরাজ্যে লেবার পার্টি ও আওয়ামী লীগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সঙ্গে লেবার পার্টির সম্পর্ক দৃঢ় করতে এক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত বছরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পক্ষে প্রচারণা চালিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকরা। এমনকি লেবার পার্টির একজন প্রার্থীকে নির্বাচনী অনুদানও দিয়েছিলেন আওয়ামীপন্থি এক ব্যক্তি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে শত শত মানুষ নিহত হন। অভিযোগ ওঠে, সরকার আন্দোলনকারীদের দমন করতে পুলিশের পাশাপাশি দলীয় বাহিনীকে ব্যবহার করেছে। আনোয়ারুজ্জামানের মতো নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনার পরিবারকে কেন্দ্র করে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে।

এদিকে সর্বশেষ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি-ব্রিটিশ ভোটারদের সমর্থন পেতে লেবার পার্টি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছে। প্রধানমন্ত্রী স্টারমারের নিজ নির্বাচনী এলাকায় প্রায় ৬,০০০ বাংলাদেশি ভোটার রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর বাংলাদেশি-ব্রিটিশদের মধ্যে আওয়ামী লীগের প্রভাব আগের মতো নেই। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হক বলেন, লেবার পার্টি ভুলভাবে ধরে নিয়েছে যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশি কমিউনিটিতে প্রভাবশালী। বাস্তবে এটি অনেকটাই কমে গেছে।

লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি সংগঠন ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়, যা লেবার পার্টির প্রচারণায় ভূমিকা রেখে আসছে। তবে এ সংগঠনকে আওয়ামী লীগপন্থি বলে মনে করা হয়। এ বিষয়ে লেবার পার্টি বলছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এটি রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া।

তবে সমালোচকরা মনে করছেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে লেবার পার্টির নতুন কৌশল গ্রহণের সময় এসেছে। আনোয়ারুজ্জামানের সঙ্গে স্টারমারের এই সাক্ষাৎ যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের গাছ কেটে নিচ্ছে চোরচক্র, মামলা

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

সৌদি-মিসরের যৌথ স্যাটেলাইট প্রকল্প, নজরদারির আতঙ্কে ইসরায়েল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১০

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

১১

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

১২

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

১৩

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

১৪

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

১৫

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

১৬

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

১৭

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

১৮

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

২০
X