কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এআই হাব করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া : স্যামসু কিম

উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়া অ্যাম্বাসির বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম। ছবি : কালবেলা
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়া অ্যাম্বাসির বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম। ছবি : কালবেলা

রাজধানীর কার‌ওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই হাব করতে চায় দক্ষিণ কোরিয়া।

রোববার (২২ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়া অ্যাম্বাসির বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম এবং একট গ্রুপের প্রধান নির্বাহী এড‌ওয়ার্ড কিম এ আগ্রহ প্রকাশ করেন।

স্যামসু কিম বলেন, বাংলাদেশে অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই-ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া যৌথভাবে কাজ করতে আগ্রহী।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

একটি গ্রুপের প্রধান নির্বাহী এড‌ওয়ার্ড কিম এটুআই-এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, বর্তমানে এটুআই ইউএনডিপির অর্থায়নে চলছে। এ বছর ডিসেম্বরে এটুআইর সঙ্গে ইউএনডিপির চুক্তি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে এটুআইর সঙ্গে এড‌ওয়ার্ড কিমকে আলোচনার জন্য বলেন। পাশাপাশি জনতা টাওয়ার তৈরির বিষয়েও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেন উপদেষ্টা।

স্যামসু কিম বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী। এর বাইরে তিনি ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্টের বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।

জবাবে উপদেষ্টা বলেন, ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

পারস্পরিক দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতার আশ্বাসের মাধ্যমে আলোচনা শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X