কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গরম কমতে পারে মঙ্গলবার থেকে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টি বেড়ে আগামীকাল মঙ্গলবার থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। শরতের এ সময়ে হঠাৎ বৃষ্টি, আবার গরম পড়ে। বৃষ্টির পর কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি গেছে কমে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে- এমন সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়বে, দক্ষিণ এলাকায় আজকে শুরু হয়েছে; এরপর আস্তে আস্তে সারা দেশেই বিস্তার লাভ করবে। মঙ্গলবার থেকে সারা দেশের গরমই কমে আসবে। বৃষ্টি নাই, সূর্যের কিরণ খাঁড়াভাবে পড়তেছে- এসব কারণেই গরম বেশি; বৃষ্টি বাড়লেই কমে আসবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগরে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় অবস্থায় রয়েছে।

তাপপ্রবাহ সম্পর্ক বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেখা গেছে, এর মধ্যে ১৫টি স্টেশনে বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X