কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুত্র হত্যার বিচার চান কুলসুম বেগম, বাড্ডা থানায় মামলা না নেওয়ার অভিযোগ 

বাড্ডা থানা। ছবি : সংগৃহীত
বাড্ডা থানা। ছবি : সংগৃহীত

সরকার হঠাতে রাজপথে জীবন দেওয়া পুত্রের বিচারের জন্য থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন কুলসুম বেগম নামে এক নারী। তার দাবি, আদালত থেকে নির্দেশ দেওয়ার পরও মামলা নিচ্ছে না বাড্ডা থানা।

এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এলাকাসীদের সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের সদস্যরা।

কুলসুম বেগমের দাবি, জুলাই ও আগস্টের আন্দোলনে বিধ্বস্ত বাড্ডা থানা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো হতে ২০ আগস্ট পর্যন্ত সময় লাগে। এরপর কয়েকদিন থানায় যান কুলসুম। বারবারই মামলা না নিয়ে আসামিদের নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় থানা থেকে।

এ বিষয়ে তিনি আপোষ করবেন না জানিয়ে বলেন, হত্যাকারীদের বাঁচানোর জন্য থানার উদ্যোগ দুঃখজনক। এরপর মামলার নির্দেশনার জন্য আাদলতে গিয়ে আদেশ নিয়ে আসেন তিনি। এই নির্দেশনার পরেও মামলার প্রক্রিয়া শুরু করেনি বাড্ডা থানা।

এর আগে গত ২০ জুলাই মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কুলসুমের পুত্র ইমন। ৫ আগস্টের পর অনেকেই তাকে সান্ত্বনা দিতে বাসায় গেছেন। মামলা নিয়ে হয়রানির বিষয়টি আজ সোমবার ছাত্রজনতাকে জানিয়েছেন কুলসুম। তারা এই অন্যায়ের প্রতিবাদ করার আশ্বাস দিয়েছেন তাকে।

সবশেষ গত রোববার কুলসুম ছাড়াও আরও তিনটি পরিবার আদালতের নির্দেশনা নিয়ে থানায় গিয়েছিল। তাদের মামলাও গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বাড্ডা থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X