কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণ উদ্ভাবকের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

মালয়েশিয়ায় স্বর্ণ পদক জয়ী আবদুল্লাহ ইবনে হাসান, মো. মারুফ মিয়া ও জারিফ আহমেদ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় স্বর্ণ পদক জয়ী আবদুল্লাহ ইবনে হাসান, মো. মারুফ মিয়া ও জারিফ আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-Z’ এর ৩ তরুণ উদ্ভাবক আইটি ও রোবটিক্স প্রতিযোগিতায় মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেছে বলে জানা গেছে।

২১ থেকে ২৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে অংশগ্রহণ করে তারা আইটি এবং রোবটিক্স দুটি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে।

এ ছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে Malaysian Young Scientist Organization (MYSO) অ্যাওয়ার্ডও অর্জন করেন এই ৩ তরুণ উদ্ভাবক।

‘ক্যালিব্রেটর-Z’ দলের বিজয়ী সদস্যরা হলেন – ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

বিজয়ী এই ৩ তরুণ জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।

নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে তরুণ উদ্ভাবকদের এ অদম্য প্রচেষ্টা ও সাফল্য অনুপ্রেরণা জোগাবে।

শুধু এবারই নয় এর আগেও বাংলাদেশের উদ্ভাবক দল ‘ক্যালিব্রেটর-Z’ বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X