কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আইজিপির সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ। ‍ছবি : সংগৃহীত
আইজিপির সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ। ‍ছবি : সংগৃহীত

আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠানে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ মার্কো টেক্সেরিয়া।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানব পাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসি-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইজিপি আশা প্রকাশ করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X