কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি আওরঙ্গজেবের দশম মৃত্যুবার্ষিকী

কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব। ছবি : কালবেলা
কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব। ছবি : কালবেলা

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেবের ১০ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

২০১৩ সালের ৩ আগস্ট তিনি ঢাকা-মাওয়া সড়কের মেদেনীমণ্ডল ইউনিয়নের খানবাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০০৬ সালে বিএনপিতে যোগ দেন।

আওরঙ্গজেবের মৃত্যুবার্ষিকীতে তার স্ত্রী অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ তার সকল আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) পরিবারের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াতের জন্য দোয়া এবং এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের অর্থ সাহায্য দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X