কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

(ক্র্যাব) আয়োজিত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।  ছবি : সংগৃহীত
(ক্র্যাব) আয়োজিত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। ছবি : সংগৃহীত

যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে। তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

এরআগে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত এক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি বলেন, পুলিশের ওপর যে দায়িত্ব-কর্তব্য রয়েছে তা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ভিন্ন। পুলিশ হলো রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা করে থাকি। আর স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।

আজকের কল্যাণ সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোর্সের উদ্দেশে যেসব দিকনির্দেশনা প্রদান করেন সেগুলো ধারণ করে প্রত্যেক সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X