কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির পণ্য পাবেন কারা জানালেন উপদেষ্টা

পুরোনো ছবি
পুরোনো ছবি

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে ৪০ লাখ শ্রমিককে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে।

একইসঙ্গে তিনি জানান, শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রমিকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা জানান তিনি।

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। শ্রমিকদের ১৮ দফার সমাধান আমরা দিয়েছি। যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সব শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের সুখবর দিতে চাই আমরা। তাদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল রেশনের বিষয়। তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, টিসিবির আওতায় এক কোটি পরিবারের মধ্যে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা কার্যক্রম বাড়াব। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X