কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিমের বাজারের কারসাজি বন্ধে ভোক্তা অধিকারের অভিযান

রাজধানীর মিরপুরে ডিমের বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুরে ডিমের বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

ডিম স্টক করে অতিরিক্ত মূল্য বৃদ্ধির দায়ে শাহআলী থানাধীন শহীদ স্মৃতি মার্কেটের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, অভিযান আর হুঁশিয়ারিতে ব্যবসায়ীরা ঠিক না হলে কঠোর পদক্ষেপ নেবে তারা।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে সংস্থাটি।

এত হুঁশিয়ারির পরও যেন নাকে তেল দিয়ে ঘুমান ব্যবসায়ীরা। ডিমের বাজার ঘুরে দেখা যায় নানা অনিয়ম। বিক্রয়কৃত ডিমের পাকা রসিদ সরবরাহ না করে পূর্বের ক্রয়কৃত ৩০২৭০ পিস ডিম স্টক করে ডিম প্রতি ১.৬৯ টাকা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। পরে মিরপুরের ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, অভিযান আর হুঁশিয়ারিতে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে না এলে, আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে অধিদপ্তরের পক্ষ থেকে। দেশে দৈনিক ডিমের চাহিদা সাড়ে ৩ কোটি পিস। দাম পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X