কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির ২১ সদস্যের কমিটি গঠিত

সাঈদুল হোসেন সাহেদ ও তাহ‌মিনা আখতার। ছবি : কালবেলা
সাঈদুল হোসেন সাহেদ ও তাহ‌মিনা আখতার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক, বেগম রোকেয়া হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ও সিনেট সদস্য অধ‌্যাপক তাহ‌মিনা আখতারকে আহবায়ক ও বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের মহাসচিব সাঈদুল হোসেন সাহেদকে সদস্য সচিব করে বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানীর পাঠান এক বার্তায় এসব কথা জানানো হয়েছে।

বার্তাটিতে বলা হয়, সভায় দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ ও সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই সমিতির সদস্য হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়। সমিতির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ‌্যাপক ড. গোলাম রব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ‌্যাপক ড. ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এ বি এম মোশাররফ হোসেন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান, অতিরিক্ত সচিব লাভলুর রহমান, কর কমিশনার নুরুজ্জামান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড‌ভো‌কেট কামরুল ইসলাম সজল, অডিট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল ইসলাম হান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জা‌হিদুল ইসলাম,অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দোলা, উপপুলিশ কমিশনার তেজগাঁও জোন মোহাম্মদ রুহুল কবীর খান, উপসচিব নাজমুল হো‌সেন সোহাগ, এমটিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বিভাগীয় প্রধান অধ‌্যাপক আবদুর রাজ্জাক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ‌্যাপক ড. মিজানুর রহমান, বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অধ‌্যাপক শাহীনা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ‌যোগী অধ‌্যাপক মোস্তা‌ফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম জু‌য়েল, বিশিষ্ট সমাজকর্মী ওমর ফারুক এলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

১০

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১২

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৪

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৫

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৬

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৭

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৮

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৯

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X