কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর

ইতালির দূতাবাস । ছবি : সংগৃহীত
ইতালির দূতাবাস । ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদনসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস। ঢাকাস্থ ইতালি দূতাবাস দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০,০০০ এর অধিক কাজসংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক ইতোমধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায়, আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক (অন্তত ২০,০০০) আবেদনের বিষয়ে সিদ্ধ্বান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

তবে এই মর্মে ইতালি দূতাবাস অবহিত করেছে, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধু কাজের অনুমতিপত্র বা ‘nulla osta’ জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে।

বিশেষভাবে উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিলসংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য।

অগ্রাধিকারভিত্তিতে ভিসাসংক্রান্ত এ জটিলতা নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারীসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X