কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

শুক্রবার (৪ আগস্ট) ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর নাম খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহা। সে প্রতিষ্ঠানটির মূল দিবা (বাংলা ভার্সন) শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কেকা রায় কালবেলাকে বলেন, শাখাপ্রধানের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি, বাচ্চাটার মা ছিল না। বাসাবোর বাসায় বাবাই দেখাশোনা করতেন। কিছুদিন আগে ওর বাবা ডেঙ্গুতে আক্রান্ত হয়। ২৩ জুলাই পর্যন্ত সে স্কুলে আসে। এরপর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়। সুস্থ হয়ে ৩০ জুলাই ফের স্কুল আসে। কিন্তু ১ আগস্ট আবার অসুস্থ হয়ে পড়ে। এরপর আজ ভোরবেলা সে মারা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৭৫৭

তিনি বলেন, ডেঙ্গু সম্পর্কে আমরা প্রতিদিনই সব শাখায় সচেতন করছি। শাখাপ্রধানদের নিয়ে আগামী সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া, সচেতন করার জন্য শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে সরাসরি কথা বলব ভাবছি।

এদিকে খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহার অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিবার শোক বিজ্ঞপ্তি দিয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

এর আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুজন ছাত্রী মারা যান। এর মধ্যে গত ২৫ জুলাই রাত ১টায় মূল দিবা (বাংলা ভার্সন) শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সেতারা রহমান প্রিয়াঙ্কার মৃত্যু হয়।

আর গত ৪ জুলাই মূল শাখার একাদশ বিজ্ঞানবিভাগের (এল শাখার) ছাত্রী ইলমা জাহান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X