কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ঐক্য কর্মচারীদের কর্মসূচি সাময়িক স্থগিত দাবিতে অনঢ় থাকার ঘোষণা

বৈষম্যবিরোধী ঐক্য কর্মচারী ফোরাম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ঐক্য কর্মচারী ফোরাম। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আকমল হোসেন আজাদসহ কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অপসারণ এবং শাস্তির দাবিতে ঘোষণা করা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আগামীকাল রোববারের (০৬ অক্টোবর) অবস্থান কর্মসূচি সায়িকভাবে স্থগিত করেছে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হলেও ৫ দফা দাবিতে অনঢ় থাকার কথা জানিয়েছেন ফোরামের সমন্বয়ক এবিএম আব্দুস সাত্তার।

শনিবার (০৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আকমল হোসেন আজাদসহ কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রেক্ষিতে তাদের অপসারণের দাবিতে আগামী ০৬ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করা হয়েছিল।

আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে তিন উপদেষ্টারসমন্বয়ে একটি 'তদন্ত কমিটি' গঠন করেছেন; সরকারের এই তাৎক্ষণিক পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। ওই তদন্ত কমিটির উপর পূর্ণ আস্থা রেখে দায়ী কর্মকর্তাদের বর্তমান পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশায় আগামী ০৬ অক্টোবর ২০২৪ তারিখের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি।

‘আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে, জনপ্রশাসনের ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে কোনো কর্মকর্তা দুর্নীতি, অসদাচারণ এবং স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেব না; এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট ও অনড়। আমরা পুনরায় আমাদের কয়েকটি দাবি পুনঃব্যক্ত করছি।’

কর্মচারীদের দেওয়া ৫ দফা দাবি হলো- ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত সব চুক্তিভিত্তিক নিয়োগ এবং বর্তমান সরকার কর্তৃক কতিপয় বিতর্কিত ব্যক্তির চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল, ৫ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব সচিব, বিভাগীয় প্রধানকে অবিলম্বে প্রত্যাহার, সম্প্রতি নিয়োগকৃত ৪২ বিতর্কিত জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ফিটলিস্ট তৈরি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X