কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ

মো. আলাউদ্দিন। ছবি : সংগৃহীত
মো. আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন (আলাউদ্দিন আরিফ)।

রোববার (০৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডে চেয়্যারম্যান দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ভাইস চেয়্যারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সদস্য সচিব হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডে অন্য সদস্যরা হলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, যমুনা টেলিভিশনের এসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

প্রসঙ্গত কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক। কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X