কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১১:৩০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেল ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এ বছর ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন তিনি।

এর আগে গণভবনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ছেলে পরিচয় দেওয়ার পরই হত্যা করা হয় শেখ কামালকে

এবারের পুরস্কারে মাঝে আজীবন সম্মাননা পেয়েছেন আব্দুস সাদেক। পশ্চিম পাকিস্তানের নানা বৈষম্যের মধ্যেও এদেশে ক্রীড়া কার্যক্রম চলমান ছিল। সেই বৈষম্যের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান হকি দলে জায়গা করে নিয়েছিলেন আব্দুস সাদেক। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর প্রথম ফুটবল অধিনায়কও তিনি। ক্রীড়াঙ্গনের অন্যতম এ কিংবদন্তী পাচ্ছেন আজীবন সম্মাননা।

সেরা খেলোয়াড় হিসেবে পদক পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের তাসকিন আহমেদ এবং ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। নতুন সংযোজন হিসেবে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার আতাহার আলী খান।

‘শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পেলেন যারা:

১। আজীবন সম্মাননা: আবদুস সাদেক

২। খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন , তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম

৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম

৪। ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম

৫। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন

৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)

৭। ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ

৮। ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X