কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি খাতের জন্য আগামী ২ বছর ঝুঁকিপূর্ণ : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য আগামী ২ বছর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (৫ আগস্ট) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, দেশে করোনাভাইরাসে ২ বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গ্যাসের দাম উঠল ১৬৭ ডলারে, যেটা এখন আমরা মাত্র ১১ ডলারে পাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পে বিদ্যমান জ্বালানি সংকট দ্রুত উত্তরণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বহুমুখী জ্বালানি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমদানির ওপর নির্ভরশীল না হয়ে অনুসন্ধান কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ২ বছরের মধ্যে আমাদের লোকাল গ্যাস উৎপাদন বাড়াতে হবে। আমরা ভোলার গ্যাস খুলনায় নিয়ে আসার জন্য পাইপলাইনের কাজে হাত দেব। এ ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জের যত পুরোনো গ্যাসের পাইপলাইন আছে, সব নতুন করে বসাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, অনেকেই জানে না আমরা সমুদ্রের নিচ দিয়ে ২৬০ কিলোমিটার লম্বা পাইপলাইন করেছি। যা দিয়ে মহেশখালী থেকে তেল পতেঙ্গায় আসবে। সেখান থেকে আরেকটি পাইপলাইনে করে ঢাকায় আসবে সেই তেল। আগে তেল আনতে সময় লাগত ১০ থেকে ১২ দিন। এখন সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা।

আরও পড়ুন : তাসকিনকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X