বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর দুই জাহাজ 

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান এবং চীনা দূতাবাসের রাষ্ট্রদূত চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছলে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : আইএসপিআর।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান এবং চীনা দূতাবাসের রাষ্ট্রদূত চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছলে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : আইএসপিআর।

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’ দুটি জাহাজ।

চীনা নৌবাহিনীর সফরকারী জাহাজ দুটির মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং’ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।

চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝাই বাউরান ও রিয়ার অ্যাডমিরাল সান ঝংগির নেতৃত্বে চীনা নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে। বাংলাদেশে অবস্থানকালে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন।

চীনা নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X