কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

৭৭ বছর বয়সে বাউবিতে ভর্তি পরীক্ষা দিলেন সাজেদা বেগম

ভর্তি পরীক্ষা দিচ্ছেন সাজেদা বেগম। ছবি : সংগৃহীত
ভর্তি পরীক্ষা দিচ্ছেন সাজেদা বেগম। ছবি : সংগৃহীত

৭৭ বছর বয়সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এসএসসি ভর্তি পরীক্ষা দিয়েছেন সাজেদা বেগম। শুক্রবার (৪ আগস্ট) এই ভর্তি পরীক্ষা দেন তিনি।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সাজেদা বেগম একটি সাহসের নাম। একজন অনন্যা, অপরাজিতা। শিক্ষাবঞ্চিত নারীদের আদর্শ। এদেশে অসংখ্য নারী আছেন মেধাবী কিন্তু সামাজিক, পারিবারিক চাপ, কৈশোরে বিয়ের কারণে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বাউবির শিক্ষাক্রম সব সময় তাদের পাশে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে প্রতিযোগিতায় বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীর সাফল্য

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অষ্টম/জেএসসি বা সমমানের সনদ নেই যাদের, তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে এসএসসি গ্রোগামে ভর্তির সুযোগ করে দেওয়া হয়। দেশব্যাপী সাজেদা বেগমের মতো সাড়ে ৩ হাজার শিক্ষাবঞ্চিত আগ্রহী শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের পথ উন্মুক্ত হয়।

এ বিষয়ে সাজেদা বেগম বলেন, তার ছেলেমেয়েরাই তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উৎসাহ দিয়েছেন।

সাজেদা বেগমের আদি বাড়ি ছিল বর্তমান এয়ারপোর্ট ১ নম্বর টার্মিনালেই। নবাব হাবিবুল্লাহ গার্লস স্কুলের ছাত্রী ছিলেন সাজেদা বেগম। স্কুলের গণ্ডি পার হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসেন ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের ইয়ং অফিসার আবুল হাসেমের সঙ্গে। তৎকালীন সামাজিক প্রেক্ষাপট, বাস্তবতায় অষ্টম শ্রেণিতেই খাঁচাবন্দি হয় সাজেদা বেগমের স্বপ্ন। তবে, শারীরিক অসুস্থতা কিংবা বয়সের ভার কোনো কিছুই রুখতে পারেনি সাজেদা বেগমের পথচলাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X