কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালনের গান ধরে রাখতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

কুষ্টিয়ায় ‘পারে লয়ে যাও আমায়’ অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় ‘পারে লয়ে যাও আমায়’ অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফকির লালন শাহের গান ধরে রাখার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের যে শিশুরা লালনের গান শিখছে তা যেন ধরে রাখে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ফকির লালন শাহকে চিনতে হবে, তার গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, করতে হবে জনপ্রিয়। যারা লালন শাহকে ভালোবাসেন সবাই তার গানকেও ভালোবাসেন। তাই লালনের গানে কোনো পরিবর্তন নয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে ফকির লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবসে ভক্তি গীতি সুধা ‘পারে লয়ে যাও আমায়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লালনের গানে বড় কোনো শিল্পী নয়, দরকার ভাবের। যে ভাব নিয়ে তারা গান গায় এজন্য বড় শিল্পীর দরকার হয় না। এ জন্যই মঞ্চ উন্মুক্ত, সবাই গান করছে, গান শুনছে। আমাদের মাঝে সাধু-গুরুরা থাকেন। তারা জানেন গানের কথার অর্থ কী এবং তাদের গান আমরা শুনি। মূল কথা হলো আজকের এই মঞ্চ হলো সাধকদের মঞ্চ।

বক্তারা বলেন, ফকির লালন শাহ ছিলেন সাধক। তিনি সব সাধকের উপরে ছিলেন। তার বাণী সমাজের সব ক্ষেত্রে বিদ্যমান।

তারা আরও বলেন, নয়াকৃষি কৃষকদের আন্দোলন। বিষ কোম্পানির প্ররোচনায় কৃষিতে বিষ ব্যবহার বন্ধ করে এবং পরিবেশ ও প্রাণের কোনো ক্ষতি না করে চাষাবাদ কিভাবে করা যায় কৃষকদের সেই চেষ্টা থেকে নয়াকৃষি আন্দোলনের শুরু। আগামী প্রজন্মকে বিষমুক্ত খাদ্য পরিবেশন করে কিভাবে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ গড়া যায় সেলক্ষ্যে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় আরও বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, বিশিষ্ট কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ফরহাদ মজহার, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X