কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসকে ১১টি স্পেশাল গাড়ি দিল দুর্যোগ মন্ত্রণালয়

ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (১৯ অক্টোবর) ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব গাড়ি হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসকে যে ১১টি এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করা হয় তার মধ্যে ৫টি ৩৮ মিটার উচ্চতার, ৪টি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি ৬৪ মিটার উচ্চতার।

আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সব দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদান করে বিধায় এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকেপড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে বদলি

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X