কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পুরোনো ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পুরোনো ছবি

কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার (১৯ অক্টোবর) রাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র সামোয়াতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন তৌহিদ হোসেন।

সামোয়াতে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে অংশ নেবেন না।

জানা গেছে, আগামী ২১ থেকে ২৬ অক্টোবর সামোয়ার অপিয়াতে সিএইচওজিএম ২০২৪ অনুষ্ঠিত হবে। প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল ছোট দ্বীপ রাষ্ট্রটিতে প্রথমবারের মতো কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিএইচওজিএম আফ্রিকা, ক্যারিবিয়ান ও আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি দেশ থেকে নেতা এবং প্রতিনিধিদের একত্রিত করে।

শীর্ষ সম্মেলনের লক্ষ্য বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা, নতুন সুযোগ অন্বেষণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X