কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে সরকার

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। তবে গত দেড় দশক ধরে যে টাকা দেশের বাইরে পাচার হয়েছে সেটি কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাচারের অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরও আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি।

অর্থ ফেরাতে কমিশন গঠনের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ-আলোচনার পর বলা যাবে। এখন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে। সবজির বাজারেও স্বস্তি আসবে। ধীরে ধীরে সবগুলোতে স্বস্তি আসবে। প্রসঙ্গত, পাচারের টাকা ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।

গত ২০২২ সালের ৫ মে এ সংক্রান্ত টাস্কফোর্স গঠন করে সরকার। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এটি পুনর্গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X