কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে ডিগ্রি বিষয়ক অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মুর্শেদুল ইসলাম। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মুর্শেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

শিক্ষকের বিরুদ্ধে ডিগ্রি বিষয়ক অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় মানবাধিকার কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর ১৬ ধারা মোতাবেক সংবাদ সম্মেলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুর্শেদুল ইসলামকে (পিটার) তার বক্তব্য সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৬ নভেম্বর কমিশনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে সম্মানহানি করা হয়েছে বলে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করেন কমিশনের সম্মানিত সদস্য বিশ্বজিৎ চন্দ। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দের মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুর্শেদুল ইসলাম গত ১৯ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে পিএইচডি জালিয়াতি করে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন। কিন্তু তার লন্ডনের সোয়াস থেকে অর্জিত পিএইচডি ডিগ্রি কোনোভাবেই অসত্য নয়। তার অধ্যাপক পদে পদোন্নতি বিধি মোতাবেক হয়েছে।

তিনি আরও জানান, তার ছুটির সব বিষয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত ছিল। ‘বিনা বেতনে বিশেষ ছুটি’র সময়কালে কোনো বেতন-ভাতা নেওয়া হয়নি। শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. মুর্শেদুল ইসলাম বিশ্বজিৎ চন্দ-এর সম্মানহানি করেছেন।

বিশ্বজিৎ চন্দ এই ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X