জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিআইওর স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের!

পিআইও'র স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের। ছবি : কালবেলা
পিআইও'র স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের। ছবি : কালবেলা

আর্থিকসহ নানা অনিয়মের কারণে মোহাম্মদ আলী (আবির) নামে একজন ভুয়া সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। এরপর অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জালিয়াতি করে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেন তিনি।

রোববার (২০ অক্টোবর) নিউজ টু নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক ও প্রকাশকের কাছে এ জবাব চেয়েছে তথ্য অধিদপ্তর। মোহাম্মদ আলী (আবির) নামসর্বস্ব নিউজ টু নারায়ণগঞ্জ ডটকমের চিফ রিপোর্টার।

চিঠির অনুলিপি অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (সচিবালয়) সংশ্লিষ্টদেরকেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম-এর চিফ রিপোর্টার মোহাম্মদ আলীর (আবির) বিরুদ্ধে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ২৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদপ্তরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করা হয়। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়। পরে তিনি প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেন।

এ কার্যকলাপের জন্য কেন তার বিরুদ্ধে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ নিউজ টু নারায়ণগঞ্জ ডটকমের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে না তার লিখিত জবাব এ পত্র পাওয়ার ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X