কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন: গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক কারাগারে

আদালতে নেওয়া হয় আসামিকে। ছবি : কালবেলা
আদালতে নেওয়া হয় আসামিকে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়৷ এরপর শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়৷ একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার জাহিদ সন্দেহজনক ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলা অবস্থায় ক্যাম্পাসের ভেতর প্রবেশাধিকারে বিধি নিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা কোনো অপরাধ সংগঠনের উদ্দেশে ক্যাম্পাসে প্রবেশ করে। আসামিকে আপাতত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হলো। আসামির বিষয়ে অধিকতর তদন্ত চলছে। আদালতের অনুমতি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১২

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৩

টিভিতে আজ যত খেলা

১৪

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

২০
X