বাসস
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি । ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি । ছবি : সংগৃহীত

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি তার দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসাসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব শ্রমশক্তির মসৃণ গতিশীলতা নিশ্চিত করতে আমিরাতের রাষ্ট্রদূতকে মুলতবি থাকা কর্মসংস্থান ভিসার আবেদনসহ ভিসাসংক্রান্ত বিধিনিষেধ সমস্যা সমাধানের আহ্বান জানালে, জবাবে রাষ্ট্রদূত ভিসাসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ভিসাপদ্ধতি সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের আতিথেয়তা, অর্থ, ব্যাংকিং এবং স্বাস্থ্য খাতে কর্মরত বৃহৎ প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর উপস্থিতি স্বীকার করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত আমিরাতের বিশিষ্ট সংস্থা যেমন লজিস্টিক লিডার ডিপি ওয়ার্ল্ড, নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি মাসদার ও এয়ার সার্ভিস প্রোভাইডার দনাতার বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ ও আল-নাহিয়ান ট্রাস্টের জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব সংযুক্ত আরব আমিরাত থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য রেমিট্যান্সের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।

পররাষ্ট্র সচিব, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করায় সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের সাধারণ ক্ষমার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিভিন্ন সেক্টরে প্রবৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গৃহীত উল্লেখযোগ্য সংস্কারগুলো তুলে ধরেন।

এ ছাড়া উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সময় ও পরিস্থিতির পরিবর্তন নির্বিশেষে অবিচল, গভীর ও অটুট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X