কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৩:১৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

মহামারির পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে এই ঋণ।

এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উত্পাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

ঋণ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা বিষয়ক অর্থনীতিবিদ আমিনুর রহমানের ভাষ্য, এই ঋণ বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ঋণ পেতে সাহায্য করবে। এছাড়া এবিডির এই কর্মসূচিটি জেন্ডার, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর বেশি গুরুত্ব দেয়, যার মাধ্যমে সরকারের দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X