বাসস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খাওয়ার স্যালাইনের উদ্ভাবক রিচার্ড ক্যাশ মারা গেছেন

খাওয়ার স্যালাইনের উদ্ভাবক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রিচার্ড অ্যালান ক্যাশ। ছবি: বাসস
খাওয়ার স্যালাইনের উদ্ভাবক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রিচার্ড অ্যালান ক্যাশ। ছবি: বাসস

বিশ্বখ্যাত জনস্বাস্থ্য গবেষক ও খাওয়ার স্যালাইনের উদ্ভাবক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রিচার্ড অ্যালান ক্যাশ (৮৩) আর নেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এ অধ্যাপক বাংলাদেশের জনস্বাস্থ্য ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন।

এ ছাড়া রিচার্ড ক্যাশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জনমত গঠন ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের স্বীকৃতি আদায়েও সহায়তা করেন। তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার' সম্মাননায় ভূষিত করে।

রিচার্ড ক্যাশের জন্য বাংলাদেশ ছিল কেবল গবেষণার স্থান নয়; বরং এটি তার দ্বিতীয় বাড়ি। ৭০-এর দশকে, তিনি ঢাকার আইসিডিডিআরবিতে অন্যান্য গবেষকদের সঙ্গে ডায়রিয়া প্রতিরোধে খাওয়ার স্যালাইনের কার্যকর ফর্মুলা তৈরির কাজ করেন। তার এ উদ্ভাবন, যা ডায়রিয়া আক্রান্ত লাখো মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে, বিশ্বের জনস্বাস্থ্য খাতে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। বাংলাদেশে ডায়রিয়ার বিরুদ্ধে যুদ্ধের অগ্রযাত্রায় একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে খাওয়ার স্যালাইন (ORS) আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তার মৃত্যুর পর, ব্র্যাক এক বিবৃতিতে রিচার্ড ক্যাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি জনস্বাস্থ্য উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ ও পথপ্রদর্শক ছিলেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার নিরলস প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন সম্ভাবনায় উৎসাহিত করবে।

ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, তার এ অবদান, যা সারা বিশ্বের লাখ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সারা বিশ্বের জনস্বাস্থ্য শিক্ষার্থীদের জন্য রিচার্ড ক্যাশ একজন আদর্শ হিসেবে থাকবেন। ২০০৬ সালে প্রিন্স মাহিদল পুরস্কারে ভূষিত এ মহামানব জনস্বাস্থ্য উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তার পদচারণা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X