কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দ্ব্যর্থহীনভাবে ইরানের ওপর ইসরায়েলের এ হামলা স্থিতিশীলতা রক্ষার অন্তরায়। ধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর এ ধরনের উসকানি আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়। বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সংযম অনুশীলন ও উত্তেজনা রোধ করতে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা জোর দিচ্ছি যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরেও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম পন্থা।’

কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। পরে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X