কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরার সন্ত্রাসী আলতাফসহ ১৪ জন গ্রেপ্তার

সন্ত্রাসী আলতাফ ও তার ১৩ সহযোগী গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
সন্ত্রাসী আলতাফ ও তার ১৩ সহযোগী গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকা থেকে সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে বুধবার (৩০ অক্টোবর) ভোর পর্যন্ত উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড তাদের গ্রেপ্তার করে।

আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফের সহযোগীরা হলেন- মো. সোহাগ, মো. শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, মো. শরিফুল, মো. সাগর, মোছা. ময়না বেগম, সেলিনা ও মোছা. রহিমা। তাদের কাছ থেকে নগদ অর্থ, মাদক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এ ছাড়াও, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X