কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার যুব জলবায়ু গবেষকদের জন্য প্রণোদনা তহবিল গঠন

‘সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট’ শীর্ষক গবেষণা সম্মেলন। ছবি : সংগৃহীত
‘সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট’ শীর্ষক গবেষণা সম্মেলন। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার যুব জলবায়ু গবেষকদের গবেষণার অর্থায়ণে বিনিয়োগ খুবই সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকলেও গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন নেই বললেই চলে। দক্ষিণ এশিয়ার যুব গবেষকদের গবেষণা কার্যক্রমে প্রণোদনা দেওয়ার জন্য সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রন কর্তৃক ‘সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট’ শীর্ষক গবেষণা প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট’ ও ঢাকা ডিক্লারেশন ঘোষণা করেন সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনের পরিচালক মুহম্মদ আব্দুর রহমান।

তিনি বলেন, এই তহবিল হতে প্রাথমিকভাবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, ও মালদ্বীপের শিক্ষার্থী ও যুব গবেষকদের প্রতিবছর ছোট ছোট ফান্ড প্রদান করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বৈজ্ঞানিক উপদেষ্টা, সিপিই, ড. এম. মনিরুল কাদের মির্জা। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. স্বপ্তর্ষী মিত্র। রয়েল ইউনিভার্সিটি অব ভুটান এর অধ্যাপক ড. ওম কাটেল।

ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাপস রঞ্জন চক্রবর্তী। লিডারসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. ম. শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X