কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজে জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ দিন সাড়ে তিন ঘণ্টা করে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম সাময়িক বন্ধ থাকছে। ৮ নভেম্বর দিবাগত রাত একটা থেকে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে এবং তা ১৪ নভেম্বর রাত পর্যন্ত চলবে। এই সাতদিন রাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (০৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই কাজের অংশ হিসেবে রানওয়ে লাইটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ শুরু হচ্ছে ৮ নভেম্বর দিবাগত রাতে। এজন্য ১৪ অক্টোবর দিবাগত রাত পর্যন্ত প্রতিরাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। তিনি জানান, এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকার কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে নোটিশ জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদেরকে তাদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করেও ফ্লাইট সূচি সম্পর্কে জানা যেতে পারে।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X