কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ
নারী ও শিশুদের সুরক্ষায়

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহ্বান

স্বাস্থ্য আন্দোলনের আহ্বান জানিয়েছে উবিনীগ। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য আন্দোলনের আহ্বান জানিয়েছে উবিনীগ। ছবি : সংগৃহীত

নারী ও শিশুদের সুরক্ষায় পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের দাবিতে স্বাস্থ্য আন্দোলনের আহ্বান জানিয়েছে উবিনীগ।

সোমবার (০৪) এ বিবৃতিতে এ আহ্বান জানায় উবিনীগ।

ধূমপান ও তামাক সেবনের ফলে স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্যানসারসহ ফুসফুসের বিভিন্ন জটিল রোগে বছরে ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে। চিকিৎসা খাতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ব্যয়। তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে ৩০ হাজার ৫৭০ কোটি টাকা, যা তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে অনেক বেশি।

উদ্বেগের বিষয়, ধূমপান না করেও তামাক সেবনকারীদের বেপরোয়া ধূমপানের কারণে মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন পরোক্ষ ধূমপায়ীরা। হোটেল-রেস্তোরাঁ, জনসমাগমস্থল ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে নারী ও শিশুরা।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের বর্তমান মোট জনসংখ্যায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা সাড়ে ১৫ লাখেরও বেশি। সর্বশেষ গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভের তথ্যানুসারে বাংলাদেশে কর্মস্থলে ৩০ শতাংশ নারী এবং জনসমাগমস্থলে ২১ শতাংশ নারী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ৯২ শতাংশ শিশুও পরোক্ষ ধূমপানের শিকার। নারী ও শিশুদের সুরক্ষায় ধূমপায়ীকে ধূমপান থেকে বিরত রাখতে এবং অধূমপায়ীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আইন সংশোধন করে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থানের বিধান বাতিল করার দাবি জানাচ্ছি। ধূমপানমুক্ত স্থান একদিকে ধূমপায়ীকে ধূমপান থেকে বিরত রাখবে অপরদিকে ধূমপান ত্যাগে উদ্বুদ্ধ করবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ের দূর্বলতা এবং বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে গণমানুষের পক্ষে সঠিক নীতির প্রণয়নের জন্য কাজ করছে স্বাস্থ্য আন্দোলন। স্বাস্থ্য আন্দোলন আশা করছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং দেশের জনগণের রোগপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X