শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা। ছবি : বাসস
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা। ছবি : বাসস

মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তার একটি ডুকমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন মুজিববর্ষ ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে।’

মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তা নিয়ে ডকুমেন্টেশন হবে জানিয়ে তিনি বলেন, ‘মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে, তার একটা তালিকা করা হবে।’

প্রেস সচিব বলেন, ‘আমরা যেখানে ঋণের জন্য আইএমএফের কাছে হাত পাতছি; আইএমএফের কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাচ্ছি; সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি, কিছু ম্যুরাল বানিয়েছি, কিছু স্ট্যাচু বানিয়েছি। শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না।’

আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকেও জোর করা হয়েছে, ফলে কেউ মুজিব কর্নার করেছে, কেউ মুজিবের ম্যুরাল বানাতে বাধ্য হয়েছেন। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের একটা উন্মাদনা ছিল।’

টাকা অপচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটা পত্রিকায় রিপোর্ট দেখেছি, সেটা যাচাই করতে পারিনি। পত্রিকাটি বলছে, শুধু ম্যুরাল বানানোর নামে চার হাজার কোটি টাকা খরচ করে ১০ হাজার মূর্তি বানানো হয়েছে।’

মুজিববর্ষে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আগে ডকুমেন্টেশন হোক, তারপর দেখা যাবে কী করা যায়। ডকুমেন্টেশনের পর দেখতে পাব কী পরিমাণে অপচয় হয়েছে। এসব টাকা করদাতাদের টাকা। এই টাকা কীভাবে ব্যয় হলো, অবশ্যই আমরা দেখব ‘

এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয় দেখেছেন পদ্মা সেতুতে দুটি ম্যুরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে, চিন্তা করা যায়?’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X