কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি  

ইন্টারপোল সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি : কালবেলা
ইন্টারপোল সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি : কালবেলা

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) রাতে তিনি দেশে ফেরেন।

এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সম্মেলনে আইজিপি অংশ নেন। এ সময় তিনি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এ সময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন। তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টারসহ অন্যরা।

উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X