কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৩৮ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নির্বাচন নিয়ে মার্কিন প্রতিষ্ঠানের জরিপ প্রকাশ

আইআরআইয়ের জরিপ।
আইআরআইয়ের জরিপ।

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের পরিচালিত ইন্টারন্যাশাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। দেশের পাঁচ হাজার নারী-পুরুষের ওপর চালানো জরিপের ফল অনুযায়ী ৫৩ শতাংশ মানুষ বলছে, দেশ ভুল পথে যাচ্ছে। যার কারণ হিসেবে ৫০ শতাংশ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করেছেন।

আবার ৪৪ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে। এর কারণ হিসেবে তারা দেশের সামগ্রিক উন্নয়নের কথা বলেছেন। আইআরআইয়ের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

গত ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জরিপটি চালানো হয়। জরিপের তত্ত্বাবধায়ন করেছে রেডস্টোন সায়েন্টিফিক। ২০১৪ সালের পর এই প্রথম দেশ সঠিক পথে এগোচ্ছে না বলে জরিপটিতে উঠে এসেছে।

জরিপের ফল অনুযায়ী দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে জনমত বেড়েছে বিরোধী দলের প্রতিও। ৬৩ ভাগ মানুষ বিরোধী দলকে সমর্থন দিয়েছে।

ভোটে আগ্রহ প্রকাশের বিষয়ে জরিপের দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯২ ভাগ মানুষ আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের কথাও বলেছেন তারা। যারা ভোট দিতে চান না তারা নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরেন।

বর্তমানে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ বিষয়ে জরিপে বলা হয়েছে, ৪৪ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন। অপরদিকে বেশির ভাগ মানুষ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়া উচিত।

দেশের অর্থনীতির বিষয়ে জরিপে দেখা গেছে, ১৬ ভাগ মানুষ মনে করেন অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে। ২৯ ভাগ মনে করেন, ভালো অবস্থায় রয়েছে। ৫১ ভাগের মতে অর্থনীতির অবস্থা খুব খারাপ বা খারাপ।

আরও পড়ুন : ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের বিচার চলবে

২০২৪ সালের জানুয়ারির আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X