কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত 
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত 

ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীতে দুদিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আইন উপদেষ্টা।

অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএপিরেন্স (এএফএডি)।

আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে, তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত ১৫ বছরে তারা জড়ো হয়েছে আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি।

তিনি বলেন, হত্যাকাণ্ডের চেয়ে গুম খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

এ সময় অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইন উপদেষ্টার কাছে গুমের মতো অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ-সংক্রান্ত অধ্যাদেশের খসড়া প্রণয়নের অনুরোধ করছি। যাতে এ ধরনের অপরাধ কেউ না করতে পারে।

দশ বছর ধরে সন্তানকে খোঁজার বর্ণনা দিয়ে রওশন আরা বলেন, আমার ছেলেকে রাতের অন্ধকারে গুম করা হয়েছে। কত জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। ফিরে পাওয়ার আশায় দ্বারে দ্বারে এখনো খুঁজছি।

পাঁচ বছর আগে স্বামীকে হারিয়ে ফেলা নাসরিন জাহান জানান, অন্ততপক্ষে আমাদের একটা সন্ধান দিন যে আছে বা নাই। নামাজের বিছানায় বসে যাতে অন্তত কিছু বলতে পারি। আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X