কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার, দুর্নীতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী এবং নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে বিষয়টি উঠে আসে।

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা কখনোই কোনো ঘটনা ঘটার আগে সে বিষয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপের বিষয়টি বিবেচনা করি না। সাধারণভাবে বললে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিষেধাজ্ঞা একটি হাতিয়ার হতে পারে। তবে আমাদের কাছে অন্য উপায়ও আছে। যেমন সম্পদ জব্দ করা এবং মিত্র দেশগুলোতে তথ্য সরবরাহ করা, যাতে তারা সংশ্লিষ্ট বিষয়ে মামলা করতে পারে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দেশের দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশকে উৎসাহিত করি।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা অনেকবার স্পষ্ট করে বলেছি, এই পোডিয়ামে দাঁড়িয়ে আমি অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা প্রকাশ্যে স্পষ্ট করে এটা বলেছি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায়ও এটি পরিষ্কার করেছি। আমাদের এই নীতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র নিয়ে বাংলাদেশের অভিযোগ, যা বলল জাতিসংঘ

এর আগে গত সোমবার এক ব্রিফিংয়ে বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ। তাকে প্রশ্ন করা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তার স্বঘোষিত খুনিদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আপনি সব খুনিদের বিচারের আওতায় আনা এবং তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর সমর্থন করেন কি? মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য করি না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো পলাতক। সরকারের কাছে তথ্য হলো, এক খুনি এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে ফেরাতে অনেক দিন ধরে চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন। আপনি কি তাদের এই সফর সম্পর্কে আরও বেশি কিছু বলতে পারেন? তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কী আলোচনা করেছেন?

এই প্রশ্নের জবাবে মিলার বলেন, এই সফরের বৈঠকগুলো নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে এর বাইরে বলার মতো কোনো বিষয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X